জয়ী হয়েছেন সাইদী সেজ ছেলে, হেরে গেছেন মেঝ ছেলে
পিরোজপুর প্রতিনিধি: সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার দুটি আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রয়াত জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর মেঝ ছেলে শামীম সাইদী ও সেজ ছেলে মাসুদ সাইদী। এর মধ্যে জয় পেয়েছেন পিরোজপুর -১ আসন (সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) থেকে জয় পেয়েছেন মাসুদ সাইদী। অপরদিকে মেঝ ছেলে শামীম সাঈদী পিরোজপুর -২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন বিএনপি প্রার্থীর কাছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার থেকে এ তথ্য জানানো হয়। পিরোজপুর-১ আসনে প্রয়াত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছোট ছেলে মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন এক লাখ সাত হাজার ১০৫ ভোট।
পিরোজপুর-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর এক লাখ পাঁচ হাজার ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রয়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মেঝ ছেলে শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট। এর আগে মাসুদ সাইদী ২০১৪ সালে ইন্দুরকানি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে শামীম সাইদী ২০১৮ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে পিরোজপুর -১ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগের শ ম রেজাউল করিমের কাছে হেরে গিয়েছিলেন।
উল্লেখ্য, ১৯৯৬ ও ২০০১ সালে পরপর দুটি সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী। এর মধ্যে ১৯৯৬ সালে মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদী নির্বাচিত হন জামায়াতের প্রার্থী হিসেবে ও ২০০১ সালে নির্বাচিত হন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয়জোটের প্রার্থী হিসেবে।
Comments