ঝালকাঠিতে মাহে রমজানে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা
ঝালকাঠির নলছিটিতে মাহে রমজান উপলক্ষে তিনদিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার মোল্লারহাট কাটাখালি সওদাগরবাড়ি আব্দুল মা'বুদ (রহঃ) নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হদুয়া দরবার শরীফের তৃতীয় ক্যাম্পাস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ৫৩ জন ছাত্র অংশগ্রহণ করে, যাদের মধ্য থেকে সেরা ১০ জনকে পুরস্কৃত করা হয়।
মাদ্রাসার দাতা সদস্য আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন সওদাগরের সভাপতিত্বে এবং মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ মাস্টার, সোহেল মোল্লা, হযরত মাওলানা জাকির হোসেন, মাওলানা হাবিবুর রহমান, দাতা সদস্য হুমায়ুন সওদাগর, মুজিবুর রহমান বেপারী এবং খলিলুর রহমান বেপারী।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সওদাগরবাড়ি আব্দুল মা'বুদ (রহঃ) হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সিহাব খান। দ্বিতীয় স্থান অর্জন করেন হদুয়া আইডিয়াল একাডেমীর ছাত্র মোহাম্মদ সালেহীন ওমর। তৃতীয় স্থান লাভ করেন নলছিটি নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবরারুল করিম। চতুর্থ স্থান অর্জন করেন রানাপাশা রহমানিয়া মাহমুদিয়া হাফেজী মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ফাহিম মোল্লা। পঞ্চম স্থান অধিকার করেন সওদাগরবাড়ি আব্দুল মা'বুদ (রহঃ) হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রাফিন হাওলাদার। এছাড়াও আরও পাঁচজন প্রতিযোগীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
Comments