মালদ্বীপে বিএনপির বিজয়ে আনন্দের জোয়ার প্রবাসে উচ্ছ্বাস, উৎসবমুখর নেতাকর্মীরা
প্রায় দুই দশক পর এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র বিজয় উপলক্ষে মালদ্বীপে প্রবাসী নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। বিভিন্ন দ্বীপে অবস্থানরত দলীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বিনিময় ও বিজয় উদযাপনে মেতে ওঠেন।
এ উপলক্ষে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে হুলোমালেতে এবং রাতে রাজধানী মালের একটি রেস্টুরেন্টে প্রবাসী নেতাকর্মীদের অংশগ্রহণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে দলটির মালদ্বীপ শাখা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মালদ্বীপ শাখা বিএনপি'র সিনিয়র সভাপতি মেহের মিয়া রানা এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম। অনুষ্ঠানে উপদেষ্টামণ্ডলীর সদস্য হোসেন ফারুক, সহ-সভাপতি হোসেন সুমন ও শাহ আলাম, সাংগঠনিক নেতা মো. জামাল খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিভিন্ন দ্বীপ থেকে আসা নেতাকর্মীরাও এতে অংশ নেন।
নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছর পর এই নির্বাচনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। তারা আশা প্রকাশ করেন, নতুন সরকার দেশের গণতন্ত্র, অর্থনীতি এবং প্রবাসী কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।
প্রায় ৩০ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপ বিএনপির নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছর পর এই নির্বাচনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। তারা আশা প্রকাশ করেন, নতুন সরকার দেশের গণতন্ত্র, অর্থনীতি এবং প্রবাসী কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।
Comments