তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই
চিত্রনায়ক ওমর সানী ঢাকা-১৭ আসনের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন । বৃহস্পতিবার সকাল ১১টায় গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতৃত্বের ধারাবাহিকতা দেখেছেন এবং বর্তমানে তারেক রহমানকে নেতৃত্বে দেখতে চান। তাঁর মতে, তারেক রহমানের বক্তব্য ও দৃষ্টিভঙ্গিতে তিনি মুগ্ধ। দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন ওমর সানী। উল্লেখ্য, এর আগে ধানের শীষের প্রচারণায়ও তাঁকে সক্রিয় দেখা গেছে।
Comments