রাতের আঁধারে ভোটকেন্দ্রে অনুপ্রবেশ করে ধরা পড়লেন রুমিন ফারহানার সমর্থক
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আশুগঞ্জে গভীর রাতে একটি ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে মো. নাসির মিয়াকে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার রাতে সোহাগপুর এলাকার আছিয়া সাফি উদ্দিন কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসির মিয়া কেন্দ্রের ভেতরে অবস্থান করছিলেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে আটক করে এবং আশুগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রবিউস সারোয়ার ঘটনাস্থলে আদালত বসিয়ে দণ্ড দেন। প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চলবে।
Comments