কুড়িগ্রামে এনসিপি প্রার্থীর গাড়িতে হামলা, আহত ৫
কুড়িগ্রাম সদরে ১১–দলীয় ঐক্যসমর্থিত এনসিপি প্রার্থী আতিকুর রহমানের গাড়িতে বুধবার রাতে হামলা হয়েছে। হামলায় তাঁর ছোট ভাই আশিকুর রহমানসহ পাঁচজন আহত হন; আশিকুরকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। প্রার্থীর অভিযোগ, প্রতিপক্ষের কর্মীরা তাঁকে লক্ষ্য করে হামলা চালায়, যদিও তিনি গাড়িতে ছিলেন না।
ঘটনার প্রতিবাদে নেতা–কর্মীরা বিক্ষোভ করেন। পুলিশ লিখিত অভিযোগ দিতে বলেছে এবং তদন্তের আশ্বাস দিয়েছে। হামলার পেছনে ভোটারদের ভয় দেখানোর চেষ্টা রয়েছে বলে অভিযোগ এনসিপির।
Comments