‘টাকা বিতরণ নিয়ে’ বাগেরহাটে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার রাত ১০টার দিকে সংঘটিত এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
জামায়াতের অভিযোগ, ধানের শীষের সমর্থকেরা টাকা বিতরণ করতে গেলে তাঁদের বাধা দেওয়ায় জামায়াত কর্মীদের ওপর হামলা চালানো হয়, এতে ছয়জন আহত হন। অন্যদিকে বিএনপির দাবি, জামায়াতের লোকজনই টাকা ও লিফলেট বিতরণ করছিলেন; বাধা দিতে গেলে সংঘর্ষে তাঁদের দুজন আহত হন। আহত জামায়াত কর্মীদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Comments