সিলেটে প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর
সিলেট-৩ আসনের বালাগঞ্জের একটি ভোটকেন্দ্রে রাতে এক প্রার্থীর এজেন্ট হিসেবে স্থানীয় জামায়াত নেতার প্রবেশকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ও বাগ্বিতণ্ডা হয়; একপর্যায়ে প্রিসাইডিং কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে এবং হামলার ঘটনায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাকে ঘিরে বিএনপি ও জামায়াত একে অপরের বিরুদ্ধে কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির অভিযোগ তুলেছে। তবে রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম এসব ঘটনাকে বিচ্ছিন্ন উল্লেখ করে জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
Comments