ফেনীতে ভোটের আগের রাতে কেন্দ্রে প্রবেশ, ১৩ জনকে জরিমানা
ফেনীতে ভোটের আগের রাতে একটি কেন্দ্রে জোরপূর্বক প্রবেশের অভিযোগে ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালত ৩৯ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার রাতে ফেনী-১ আসনের ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর বাধা অমান্য করে কেন্দ্রে প্রবেশ করায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া আরও তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ফেনী-১ আসনটি ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত। এখানে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ৬৫২ জন; এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৮ হাজার ৭৫৯, নারী ১ লাখ ৮৬ হাজার ৮৯০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। পোস্টাল ব্যালটে ভোটের জন্য আবেদন করেছেন ১১ হাজার ২২১ জন। মোট ভোটকেন্দ্র ১২১টি এবং ভোটকক্ষ ৭২৫টি।
Comments