এপস্টেইনের কাছে কোন ধরনের নারী চেয়েছিলেন আম্বানি
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত নতুন নথিতে দেখা গেছে, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে ভারতের শিল্পপতি অনিল আম্বানির নিয়মিত যোগাযোগ ছিল।
২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে তাদের মধ্যে বার্তা আদান–প্রদান হয়েছে, যেখানে বিশ্ব রাজনীতি, ব্যবসা ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা হয় এবং একাধিকবার সাক্ষাতের পরিকল্পনাও করা হয়।
নথিতে দাবি করা হয়েছে, ২০১৭ সালের ৯ মার্চের এক বার্তায় নারী সঙ্গীর বিষয়ে এপস্টেইনের পরামর্শ চান অনিল আম্বানি। উত্তরে এপস্টেইন লেখেন, তোমার ভ্রমণটা মজার করতে, একজন লম্বা সুইডিশ স্বর্ণকেশী নারী। কয়েক সেকেন্ডের মধ্যেই আম্বানির জবাব ছিল, 'ব্যবস্থা করো। নথিতে দেখা যায়, ওই বছর প্যারিসে দেখা করার কথাও হয়েছিল তাদের, যদিও সময়সূচির কারণে তা সম্ভব হয়নি।
এদিকে এক বার্তায় এপস্টেইন যখন আম্বানির পছন্দের নারীর ধরণ সম্পর্কে জানতে চান তখন আম্বানি হলিউডের প্রসঙ্গ সামনে আনেন। এপস্টেইন তখন মজা করে লিখেছিলেন, তিনি আশা করেন মেরিল স্ট্রিপ নয়। তাহলে তিনি কোন সাহায্য করেবন না।
উত্তরে আম্বানি লেখেন, 'বন্ধু, আমার রুচি তার চেয়ে ভালো। আমাদের পরবর্তী সিনেমাটি স্কারলেট জোহানসনের সঙ্গে। ২০১৯ সালে নিউইয়র্কে এপস্টেইনের বাসভবনে তাদের সাক্ষাৎও ঘটে। এ বিষয়ে আম্বানির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নথিতে আরও উঠে এসেছে, এপস্টেইন প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে যোগাযোগ স্থাপনে ভূমিকা রাখতেন এবং ভারতীয় বংশোদ্ভূত আধ্যাত্মিক গুরু দীপক চোপড়ার সঙ্গেও আম্বানিকে নিয়ে তার কথা হয়েছিল। পুরো ঘটনাপ্রবাহ আবারও দেখায়, ২০০৮ সালে দোষ স্বীকারের পরও এপস্টেইন কীভাবে বিশ্বজুড়ে ধনী ও প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন। ২০১৯ সালে গ্রেপ্তারের পর কারাগারে তার মৃত্যু হয়, যা কর্তৃপক্ষ আত্মহত্যা বলে উল্লেখ করে।
Comments