‘হুমকি-ধামকি দিয়ে ফেরাউন-নমরুদ কি থাকতে পেরেছে’
ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, হুমকি-ধামকি দিয়ে লাভ নেই। হুমকি দিয়ে ফেরাউন, নমরুদ কেউ থাকতে পারেনি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পিরোজপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীকে পরিচয় করিয়ে দেন তিনি। এ সময় তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে এ কথা বলেন সৈয়দ রেজাউল করিম।
সভায় আরও বক্তব্য রাখেন 'হাতপাখা' প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মো. মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ছগীর হোসেন রুহানীসহ অনেকে।
বক্তারা এতে ইসলামী আন্দোলনের নীতি, আদর্শ ও কর্মসূচি তুলে ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন।
Comments