মস্তিষ্কে পুষ্টি যোগাতে উপকারি খাবার
সব ভুলে যাচ্ছেন? অনেক সময় সহজে কিছু মনে পড়তে চায় না। বহু মানুষ রয়েছেন, যারা ডিমেনশিয়ার মতো রোগের শিকার হয়ে নানা জিনিস ভুলে যান। বহু ক্ষেত্রে কিছু চিন্তা করতে গিয়ে সমস্যায় পড়েন। চিকিৎসকরা বলছেন, মস্তিষ্কের সঠিক পুষ্টি যোগান আমাদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য খুবই জরুরি। কিছু কিছু খাবার আছে যা আমাদের মস্তিষ্কের জন্য ভালো। যেমন-
সবুজ শাক
যে কোনও রকমের সবুজ শাক মস্তিষ্কের পক্ষে ভালো। তবে পালং শাক মস্তিষ্কের জন্য সবচেয়ে ভালো। শাকে থাকা ভিটামিন বি, বি ৯ অবসাদ কাটাতে সাহায্য করে। সেই সঙ্গে মস্তিষ্কের বিকাশ ঘটায়।
বেরি
চেরি, বা ব্লুবেরি, রাস্পবেরি, ব্ল্যাকবেরি মস্তিষ্কের বিকাশের পক্ষে খুবই জরুরি । এতে ফ্ল্যাভানয়েড থাকে। এই ধরনের ফলগুলিতে অ্যান্টিঅক্সিডেন্টের ভাগ বেশি থাকে, যা মস্তিষ্কের বিকাশে সাহায্য করে।
বাদাম
বাদামে থাকে ভিটামিন, বি, ই ও ম্যাগনেশিয়াম। যে কোনও রকমের বাদাম যদি পানিতে ভিজিয়ে রেখে খাওয়া যায়, তাহলে তা খুবই উপকারী হবে। বাদাম খেলে ডিমেনশিয়ার ঝুঁকিও কমে।
মসলা
সাধারণত মসলাদার খাবার খেতে অনেকেই পছন্দ করেন না। তবে এমন অনেক মসলা রয়েছে, যা বিভিন্নভাবে স্বাস্থ্যের বিকাশে সাহায্য করে। দারচিনিতে থাকা পলিফেনল বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় সাহায্য করে।
বীজ
সূর্যমুখীর বীজ, কুমড়োর বীজ মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এতে অ্যান্টি টক্সিডেন্ট, ওমেগা থ্রি, ভিটামিন ই, জিঙ্কের মতো বিভিন্ন উপাদান থাকে। এসব উপাদান মস্তিষ্কের পুষ্টি যোগাতে সাহায্য করে।
মস্তিষ্ক সুস্থ রাখতে যা করবেন-
মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিনের ব্যায়াম খুবই জরুরি। এছাড়াও মস্তিষ্কের উর্বরতার ক্ষেত্রে সময়মতো ঘুম প্রয়োজন। এর পাশাপাশি নতুন নতুন ভাষা শিখলে তা মস্তিষ্কের বিকাশের ক্ষেত্রে বেশ কার্যকরী ফল দেয়।
Comments