ইইউ সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইরানের
ইউরোপীয় সেনাবাহিনীকে 'সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করেছে ইরান। তেহরানে সাম্প্রতিক বিক্ষোভে সরকারের দমন-পীড়নের জন্য ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কেও একই উপাধি দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। রোববার (১ ফেব্রুয়ারি) পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, 'আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে আইনের ৭ অনুচ্ছেদের অধীনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
'ইউরোপীয়রা আসলে নিজেদের পায়ে কুড়াল মেরেছে এবং আবারও, মার্কিনিদের অন্ধ আনুগত্যের মাধ্যমে, তাদের নিজস্ব জনগণের স্বার্থের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে।' গালিবাফ বলেন। এদিকে, গত বৃহস্পতিবার ইইউর পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস আইআরজিসিকে ব্লকের তকমা দেয়ার ঘোষণা দেন। বলেন, দমন-পীড়নকে ছাড় দেয়া যেতে পারে না।
তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'যে কোনো শাসনব্যবস্থা তার নিজের হাজার হাজার মানুষকে হত্যা করে, সে নিজের পতনকেই ডেকে আনে।
মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা জানিয়েছে, ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভের সময় ৬,৭১৩ জনের মৃত্যু হয়েছে। প্রথমে বিক্ষোভ অর্থনৈতিক সংকট থেকে শুরু হলেও পরে তা সরকার পতনের আন্দোলনে পরিণত হয়।
আইআরজিসি হলো ইরানের সামরিক বাহিনীর একটি শাখা, যা ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর প্রতিষ্ঠিত হয়। নিয়মিত সশস্ত্র বাহিনীর পাশাপাশি কাজ করে, এটি সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে জবাবদিহি করে এবং ইরানের প্রতিরক্ষা, বৈদেশিক অভিযান এবং আঞ্চলিক প্রভাবে কেন্দ্রীয় ভূমিকা পালন করে।
Comments