মালদ্বীপে দুই দিন ধরে বাংলাদেশী নিখোঁজ: লাশ উদ্ধার
মালদ্বীপে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আমিন মিয়া (২৪)। তিনি রাজধানী মালের পাশের দ্বীপ থিলাফুশিতে অবস্থিত ওয়েস্ট ম্যানেজমেন্ট কর্পোরেশন (WAMCO)-এ কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার থিলাফুশি থেকে আমিন মিয়া নিখোঁজ হন। অন্যান্য দিনের মতো তিনি কর্মস্থলে যান। দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় সহকর্মী ও স্বজনরা বিষয়টি পুলিশকে অবহিত করেন। এরপর বুধবার (২৮ জানুয়ারি) সিসিটিভির সূত্র ধরে থিলাফুশির ময়লার স্তুপ থেকে মাটিচাপা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, যেদিন আমিন মিয়া নিখোঁজ হন, সেদিনই তার মৃত্যু ঘটে থাকতে পারে। তার লাশ ময়নাতদন্তের জন্য আইজিএমএস হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কোনো সন্দেহজনক দিক রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।
নিহত আমিন মিয়া বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার বাহেরচর গ্রামের বাসিন্দা। তিনি মো. ইসমাইল মিয়ার মেজো ছেলে। তার মামাতো ভাই মজনু মিয়া জানান, গত বছরের জুলাই মাসে জীবিকার তাগিদে ঋণ করে মালদ্বীপে আসেন আমিন মিয়া।
এই ঘটনার সুষ্ঠু বিচার এবং নিহতের লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা কামনা করা করছেন।
Comments