দেশে ফিরতে চান মালয়েশিয়া প্রবাসী অসুস্থ সালাউদ্দিন
মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরতে চায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের অসুস্থ সালাউদ্দিন। দীর্ঘদিন অসুস্থতায় চিকিৎসা খরচের অভাবে এখন বিনা চিকিৎসায় তিনি এখন ধুঁকছেন। খুব দ্রুত দেশে না পাঠালে হয়তো পরিবারের কাজে আর জীবত ফেরত যেতে পারবেন না সালাউদ্দিন। বাবাকেও আর শেষ দেখা দেখতে পারবেন না তার ছেলে মেয়েরা।
এই মুহূর্তে তাকে দেশে পাঠাতে হাসপাতাল বিল, স্পেশাল পাস, বিমান টিকিটসহ প্রায় ২০ হাজার রিঙ্গিত দরকার যা বাংলাদেশী টাকায় ৬ লক্ষ। পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা কোন ভাবেই দেয়া সম্ভব না বলে জানিয়েছেন তার পরিবার। তাই প্রবাসীসহ বাংলাদেশ সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তার স্বজনরা।
ভাগ্য পরিবর্তন ও পরিবারের সচ্ছলতা ফেরাতে অন্য হাজারো যুবকের মতোই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে ২০২০ সালের দিকে যান সালাউদ্দিন। ভিসা জটিলতা,কাজ শেষে নিয়মিত বেতন না পাওয়া, ধার-দেনার টাকা পরিশোধসহ বিভিন্ন চিন্তায় আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন সালাউদ্দিন।
বর্তমানে শ্বাসকষ্ট জনিত রোগে রাজধানী কুয়াললামপুরের অধুরে হসপিটাল তেনংগু আম্পুয়ান রাহিমাহতে চিকিৎসাধীন রয়েছেন ।
সালাউদ্দিনের অসহায়ত্ব দেখে এগিয়ে আসেন ফেনীর মেহদী হাসান ও সাংবাদিক মোহাম্মদ আলী। মানবিক দিক বিবেচনা করে তাকে নিজের বাসাতে আশ্রয় দেন মেহদী।
সালাউদ্দিনের বৈধ কাগজ পত্র না থাকায় চিকিৎসা সেবা নিতে নিয়মিত পড়তে হচ্ছে বিড়ম্বনায়। মেহদী শুরু থেকেই চেষ্টা করছেন চিকিৎসা দিয়ে সালাউদ্দিনকে দেশে পাঠাতে। কিন্তু আর্থিক সহায়তা না পেলে দেশে প্রেরণ একেবারে সম্ভব না বলে জানান মেহদী হাসান।
আর্থিক সহায়তা বা যে কোন প্রয়োজনে +60182100344 (মোহাম্মদ আলী), +601161873503(মেহেদী হাসান) এদের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
Comments