বাংলাদেশ থেকে জঙ্গি–যাত্রার পাইপলাইন? বাংলা আউটলুক -এর রিপোর্ট ঘিরে আলোচনা
বাংলাদেশ থেকে পাকিস্তানের জঙ্গি সংগঠন টিটিপি-তেহরিক ই তালেবান পাকিস্তানে যোগদানের একটি সম্ভাব্য 'ক্রসবর্ডার পাইপলাইন' কাজ করছে। এমন বিস্ফোরক দাবি করেছে অনলাইন পোর্টাল বাংলা আউটলুক। আর এই রিপোর্টকে কেন্দ্র করেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
প্রতিবেদনটিতে বলা হয় - ইমরান হায়দার নামে এক বাংলাদেশিকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি নেটওয়ার্ক, যারা নাকি তরুণদের পাচারের মাধ্যমে পাকিস্তান সীমান্তে পৌঁছে দিচ্ছে। লক্ষ্য-টিটিপিতে যোগদান। রিপোর্টে দাবি-গোয়েন্দা সংস্থার তথাকথিত "ডসিয়ার" এর ভিত্তিতে এই তদন্ত তৈরি।
"একটি পরিকল্পিত নেটওয়ার্ক বাংলাদেশের কিছু অঞ্চল থেকে মানুষ সংগ্রহ করে পাকিস্তানে পৌঁছে দিচ্ছে - এমন তথ্য আমাদের তদন্তে উঠে এসেছে।"
এই রিপোর্ট প্রকাশের পরই তীব্র আলোচনা শুরু হয়েছে বাংলাদেশে। বিশেষ করে দেশের ইসলামী নেতারা এ নিয়ে তাদের নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে বাংলা আউটলুক তার প্রতিবেদন ঠিক বলে দাবি করেছে। তারা বলছে-তাদের কাছে থাকা তথ্য যাচাই করেই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে তারা কিছু নথি প্রকাশ করতে পারছে না। সম্প্রতি ঘটনাটি বড়ো ধরনের আলোচনার জন্ম দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন- এই দাবি সত্য হলে তা দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড়ো হুমকি।
Comments