যেভাবে প্রতিশোধ নেবে বিএনপি, জানালেন তারেক রহমান
জুলুম নয়, ৩১ দফা বাস্তবায়ন করে প্রতিশোধ নেব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৩ এপ্রিল) রংপুর বিভাগের এক সাংগঠনিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কি করলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে তা খেয়াল রাখতে হবে। দলের ৩১ দফা দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হবে। বিএনপির রাজনীতির উদ্দেশ্য দেশ ও দেশের মানুষ। দেশের স্বার্থে বিএনপি কি করতে চায় তা যদি মানুষের কাছে পৌঁছানো যায়, তাহলে সব প্রতিপক্ষকে মোকাবিলা করা যাবে।
তারেক রহমান বলেন, জুলুম করে বিএনপি প্রতিশোধ নিতে চায় না। জনগণের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে দেশের জন্য বিএনপি কিছু করতে পারবে।
দেশ গঠন ও ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি নেতাকর্মীকে জনগণের আস্থা ধরে রাখতে হবে। বিগত সরকার যা করেছে তা বিএনপি করতে চায় না।
Comments