ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ৯৯৪
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। এ বিভাগে নতুন রোগীর সংখ্যা ২১৫ জন। এ ছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৬ জন, বরিশাল বিভাগে ১১৭ জন এবং চট্টগ্রাম বিভাগে ১০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৭ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭১ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৯ হাজার ৯২৩ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬১ দশমিক ৯ শতাংশ এবং নারী ৩৮ দশমিক ১ শতাংশ।
Comments