পতিত ফ্যাসিস্টের সঙ্গে সংশ্লিষ্ট বিচারপতিদের সতর্ক করলেন বিএনপি নেতা অ্যাডভোকেট সজল
সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
তিনি বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি হাসান আরিফের অপসারণ দাবি করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
জনাব সজল বিচারপতি আশরাফুল কামালের বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগ তুলেন। এছাড়া তিনি অভিযোগ করেন, বিচারপতির সন্তানেরা লন্ডনে সমাবেশ করে জনমত সৃষ্টি করে ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন।
সজলের ভাষায়, 'কিছু কিছু বিচারপতি প্রতিদিন বিকেল ৪টার পর সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের একটি কক্ষে শলা পরামর্শ করেন। আমাদের কাছে তথ্য রয়েছে। অবিলম্বে এসব বন্ধ না করলে পর্যায়ক্রমে নাম ঘোষণা করা হবে'।
এ বিষয়ে তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। 'আজকের মধ্যেই তিনি আশরাফুল কামাল ও হাসান আরিফের অব্যাহতি দাবি করেন'। নইলে তাদের চেম্বার থেকে অপসারণের হুঁশিয়ারি দেন।
কোনো কিছুই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না বলেও বক্তব্য দেন তিনি। তিনি বলেছেন, 'আমরা যদি ইশারা দিই, আদালত চত্বর তো দূরের কথা, বাসায় পরিবার নিয়ে শান্তিতে ঘুমাতে পারবেন না।'
সজল বলেন, তারা ১৭ বছর ধরে এই আদালত চত্বর থেকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু এখনও দোসরদের ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন।
Comments