যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস হোটেলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
হোয়াইট হাউসের উদ্যোগে মেলানিয়া ট্রাম্পের 'ফস্টারিং দ্য ফিউচার টুগেদার' শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও শীর্ষস্থানীয় প্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে মূল আলোচনা হিসেবে শিশুদের শিক্ষা, প্রযুক্তি, ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
Comments