সরকারি দায়িত্বে অসদাচরণ সন্দেহে গ্রেপ্তার অ্যান্ড্রু, পরে মুক্ত
ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে সরকারি দায়িত্বে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তার করে যুক্তরাজ্য পুলিশ। পরে তাকে তদন্তাধীন অবস্থায় ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের পর সন্ধ্যার দিকে তাকে নরফোকের একটি পুলিশ স্টেশন থেকে বের হতে দেখা যায়।
ব্রিটিশ গণমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, অ্যান্ড্রু একটি গাড়ির পেছনের আসনে হেলান দিয়ে বসে আছেন। স্থানীয় সময় সন্ধ্যা সাতটার কিছু পর তিনি পুলিশ স্টেশন থেকে বের হন।
এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত টেমস ভ্যালি পুলিশ এক বিবৃতিতে জানায়, নরফোকে পরিচালিত তল্লাশি কার্যক্রম শেষ হয়েছে। তবে তদন্ত এখনো চলমান। পুলিশ বলছে, একটি অভিযোগের প্রেক্ষিতে তারা বিষয়টি মূল্যায়ন করছিল। অভিযোগে বলা হয়, প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট গোপন তথ্য আদান-প্রদানের বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে।
যদিও অ্যান্ড্রুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি। তদন্ত চলাকালে তাকে 'রিলিজড আন্ডার ইনভেস্টিগেশন' হিসেবে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রয়োজন হলে তাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।
এই মুহূর্তে তার গ্রেপ্তারের সঙ্গে এপস্টিন ফাইলসে তার নাম থাকার কোনো সংশ্লিষ্টতা সরাসরি উল্লেখ করা হয়নি।
অসদাচরণের সন্দেহে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করা হলেও, এটি তার বাণিজ্য দূত থাকাকালীন নথিগুলোর সাথে সম্পর্কিত। সেসব নথি এপস্টিনের কাছে হস্তান্তর করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের বিরুদ্ধে এই অভিযোগগুলো টেমস ভ্যালি পুলিশ তদন্ত করছে।
তারা সরকারি অফিসে অসদাচরণের অভিযোগ এবং অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের সাথে যৌন সম্পর্কের জন্য জেফরি এপস্টাইন কর্তৃক দ্বিতীয় একজন নারীকে যুক্তরাজ্যে পাঠানোর অভিযোগের তদন্ত করছে। সূত্র: বিবিসি
Comments