ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু: বিষপানে আত্মহত্যার ধারণা
রাজধানীর হাজারীবাগে সাইদুল আমীন সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সীমান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন (কেমিস্ট্রি) বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও
পারিবারিক সূত্রে জানা গেছে, সীমান্ত হাজারীবাগের মনেশ্বর রোডের একটি বাসার নিচতলায় এক রুমমেটের সঙ্গে ভাড়া থাকতেন। গত রাত সাড়ে ১২টার দিকে তার রুমমেট বাইরে থেকে ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে
সীমান্তের চাচা রুহুল আমিন জানান, মেধাবী এই শিক্ষার্থীর পারিবারিক জীবন ছিল বিষাদময়। করোনাকালে তার মা মারা যান এবং তার একমাত্র বোনটি প্রতিবন্ধী। এসব বিষয় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে চরম হতাশায় ভুগছিলেন।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান জানান:
"প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিভিন্ন সংকট ও মানসিক হতাশা থেকে তিনি ছাড়পোকা মারার ওষুধ সেবন করে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।"
বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
নিহত সীমান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন (কেমিস্ট্রি) বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও এলাকার বাসিন্দা।
Comments