হামে আরও দুই মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে আরও এক হাজার ৮৪ জনের শরীরে। আর পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৮৩ জনের।
শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট দুই লাখ ৪৬ হাজার ৬৪৬ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ১১১ জনের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২০ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই লাখ ১১ হাজার ৩০৩ জন।
Comments