পোশাক কারখানায় অস্থিরতা, সমাধানে মালিকদের জরুরি বৈঠক
শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে করণীয় ঠিক করতে জরুরি আলোচনায় বসেছেন পোশাকশিল্পের উদ্যোক্তারা। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টার পর রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে শুরু হওয়া সভায় প্রায় ২০০ কারখানার মালিক যোগ দিয়েছেন।
সংশ্লিষ্টদের ভাষ্য, সাভার ও গাজীপুরসহ কয়েকটি শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মবিরতিতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে অনেক মালিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের পক্ষে মত দিচ্ছেন। সভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এর মধ্যে সাভারের ৫০টি কারখানা শ্রম আইনে বন্ধ করা হয়েছে।
সভার সিদ্ধান্ত জানাতে বিকেলে সংবাদ সম্মেলন করবে বিজিএমইএ।
Comments