সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার পরপরই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আটকদের জিজ্ঞাসাবাদসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Comments