সবার সাথে আলোচনা করে দ্রুতই সাইবার সুরক্ষা আইন: তথ্য প্রতিমন্ত্রী
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে ব্যাপক আলোচনার মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে যুগোপযোগী ও গ্রহণযোগ্য 'সাইবার সুরক্ষা আইন' প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, আইনটি অত্যন্ত সংবেদনশীল; সমাজের প্রতিটি মানুষ যেন সঠিক সুরক্ষা পায়, তা নিশ্চিত করেই এটি চূড়ান্ত করা হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সচিবালয়ে ফটো সাংবাদিকদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী জানান, নতুন এই সাইবার সুরক্ষা আইনে কোনো সাংবাদিক বা গণমাধ্যমের মালিককে গ্রেপ্তারের পূর্বে আদালতের পূর্বানুমতি নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করার প্রস্তাব নিয়ে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে।
এ সময় সাম্প্রতিক শ্রমিক আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর ও সহযোগীরা নানা অজুহাতে আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করে তোলার পাঁয়তারা করছিল। তবে শ্রমিকরা তাদের সেই গোপন ষড়যন্ত্র পরিষ্কার বুঝতে পেরেছে। ফলে নতুন মজুরি বোর্ড ঘোষণার সঙ্গে সঙ্গেই স্বতঃস্ফূর্তভাবে কাজে ফিরে গেছেন।
Comments