শেখ হাসিনা দেশে ফিরলে ‘মব’ নয়, আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা
গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে কোনো ধরনের বেআইনি পরিস্থিতি বা 'মব'-এর মুখোমুখি হতে হবে না, বরং তিনি আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচার পাবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, 'আমরা যাকে চাই, তিনি এলে আমরা খুশি। আমাদের ধরে বেঁধে আনতে হলো না। তিনি এলে আইনি প্রক্রিয়ায় যা যা হওয়ার, তাই হবে।' শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, বিগত ছয় মাস ধরে তার ফেরার আলোচনা চলছে, হয়তো ডিসেম্বরে বলা হবে আগামী জুনে আসবেন—এভাবে কালক্ষেপণ চলতে পারে।
সাবেক প্রধানমন্ত্রীর দেশত্যাগের সমালোচনা করে তিনি বলেন, 'একটি ডাকাত যেভাবে পালিয়ে যায়, তার পালানোটাও অনেকটা সেরকম।' এ সময় ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর হুসেইন মুহম্মদ এরশাদের দেশেই অবস্থান করার প্রসঙ্গটিও টেনে আনেন তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা।
Comments