প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির সংলাপ চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক সংলাপ ও আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক সম্মেলন 'বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬'-এর সাইডলাইনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চলতি বছরই ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান যে, দেশের স্বার্থ ও জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই চুক্তিটি নবায়ন করা হবে।
Comments