সড়কপথে ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
ফেনী জেলায় দিনব্যাপী একগুচ্ছ উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কর্মসূচিতে অংশ নিতে ঢাকার গুলশানের বাসা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে তাঁর গাড়বহর ফেনীর উদ্দেশে গুলশান ত্যাগ করে। দিনব্যাপী নির্ধারিত অনুষ্ঠানমালা শেষে আজ সন্ধ্যায়ই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর বিস্তারিত কর্মসূচি:
-
বেলা ১২:৩০ মিনিট: পরশুরাম উপজেলার খেয়াঘাট মহুরী ব্রিজ এলাকায় 'মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)' প্রকল্পের উদ্বোধন।
-
দুপুর ১:৩০ মিনিট: ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।
-
দুপুর ২:০০ মিনিট: ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন।
-
দুপুর ২:১৫ মিনিট: ফুলগাজী ডাকবাংলোতে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ।
-
বিকাল ৩:৩০ মিনিট: ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠানে যোগদান।
প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর এই সফর সফল করতে গত মঙ্গলবার ও বুধবার বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু পরশুরাম ও ফুলগাজীর বিভিন্ন সভাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
Comments