রাজধানীতে গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক
রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজ এলাকায় একটি গোপন বৈঠক চলাকালে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া চারটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তেজগাঁও কলেজে গোপন বৈঠক চলছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় এবং ঘটনাস্থল থেকে মোট ২৩ জনকে আটক করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Comments