অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি
শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান তিনি। এ সময় রাষ্ট্রপতি চিকিৎসকদের কাছে জ্বালানিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জ্বর ও ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। অবস্থার অবনতি হলে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
Comments