চীনের যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা
চীনের তৈরি জে-১০সিই মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টার কিনতে নেগোসিয়েশন মিটিংয়ের জন্য খসড়া চুক্তিপত্র প্রস্তুত করেছে একটি কমিটি। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান সংঘাতে চীনা জে-১০ যুদ্ধবিমানের কথিত সাফল্যের প্রসঙ্গ তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ জে-১০ যুদ্ধবিমান কিনতে পারে—এমন আলোচনা তাঁরা লক্ষ্য করেছেন।
তিনি বলেন, 'ভারত-পাকিস্তানে যখন যুদ্ধ হচ্ছে, ভারতের রাফাল ভূপাতিত হয়েছিল; এবং সেটা করেছিল চাইনিজ জে-১০—এই তথ্য এখন প্রতিষ্ঠিত।'
জাহেদ উর রহমান জানান, জে-১০সিই যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনার বিষয়ে পরবর্তী পর্যায়ের আলোচনার জন্য সংশ্লিষ্ট কমিটি খসড়া চুক্তিপত্র প্রস্তুত করেছে। নেগোসিয়েশন মিটিংয়ের মাধ্যমে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
Comments