বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টসহ দেশের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে বিচার বিভাগের উন্নয়ন ও কার্যক্রম আরও গতিশীল করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।
সাক্ষাৎকালে বিচার বিভাগের সামগ্রিক পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
Comments