প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের শীর্ষ প্রতিনিধি দলের বৈঠক
বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ সফরে থাকা ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) ৫০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি জায়ান্ট এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ। যুক্তরাষ্ট্রের জ্বালানি, প্রযুক্তি, কৃষি, অর্থনীতি, স্বাস্থ্যসেবা ও ডিজিটাল খাতের শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা এই দলে অন্তর্ভুক্ত রয়েছেন।
গত ১১ আগস্ট ঢাকায় পৌঁছানো এই প্রতিনিধিদলটি তাদের তিন দিনের ঝটিকা সফরে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকের সঙ্গে বৈঠক করেছেন। গত ১১ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। একই দিনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সঙ্গে কৃষি ও মৎস্য খাতের আধুনিকায়ন ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে কথা বলেন মার্কিন ব্যবসায়ীরা।
১২ আগস্ট শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশের রপ্তানি নীতি, চামড়া ও পাটশিল্প, এবং জাহাজ নির্মাণ খাত নিয়ে আলোচনা হয়। একই দিন সন্ধ্যায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন তারা। এছাড়া ১২ আগস্ট প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করেন ইউএসবিবিসির সভাপতি অতুল কেশপ। পাশাপাশি আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত নেটওয়ার্কিং অনুষ্ঠানেও অংশ নেন তারা।
বর্তমানে বাংলাদেশে মার্কিন সদস্য কোম্পানিগুলোর ৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ রয়েছে। এই সফরের প্রেক্ষাপটে আগামী পাঁচ বছরের মধ্যে আরও ৫ বিলিয়ন ডলার নতুন মার্কিন বিনিয়োগ নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি, ডিজিটাল অর্থনীতি ও উন্নত উৎপাদন খাতে যুক্তরাষ্ট্রের বড় বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আজকের বৈঠকে এসব খাত প্রসারিত করার সুনির্দিষ্ট উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়
Comments