সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক: পরিপত্র জারি
সরকারি অফিসগুলোতে সৌর বিদ্যুতের অধিকতর ব্যবহার ও শক্তির অপচয় রোধ নিশ্চিত করতে একটি নতুন পরিপত্র জারি করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই পরিপত্র জারি করা হয়।
পরিপত্র অনুযায়ী, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহৃত মোট বিদ্যুতের সিংহভাগ সৌরশক্তি বা সোলার প্যানেল থেকে সংগ্রহ করতে হবে। এর পাশাপাশি দেশের অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রটির বাস্তবায়ন ও যথাযথ কার্যকর করার জন্য নিচের দপ্তরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। তারা হলেন,
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা। সিনিয়র সচিব ও সচিব (সব)। প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য অধিদপ্তর, ঢাকা। কমিশনার (সব বিভাগ)। মন্ত্রিপরিষদ বিভাগের সব কর্মকর্তা। জেলা প্রশাসক (সব)। সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদ বৈঠক শাখা, মন্ত্রিপরিষদ বিভাগ। সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন পরীক্ষণ শাখা, মন্ত্রিপরিষদ বিভাগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (সব)। সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, আইসিটি সেল, মন্ত্রিপরিষদ বিভাগ (ওয়েবসাইটে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য)।
এছাড়া পরিপত্রটি অবিলম্বে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ওয়েবসাইটে প্রকাশের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের আইসিটি সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পরিপত্রটি জারির পর থেকেই অবিলম্বে কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।
Comments