গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
দেশের বর্তমান গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার (২৮ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য নিশ্চিত করেছেন।
জ্বালানি খাতের চাহিদা ও সরবরাহের ঘাটতি দূর করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। মালয়েশিয়া থেকে গ্যাস আমদানির সুযোগ এবং তাদের প্রযুক্তিগত অভিজ্ঞতা ও সম্পদ কাজে লাগিয়ে সহায়তার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
জ্বালানি প্রতিমন্ত্রী জানান, দেশি বিশেষজ্ঞরা ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট বা এফএসআরইউ-এর (FSRU) ত্রুটি সমাধানে কাজ করে যাচ্ছেন।
আগামী সপ্তাহের শুরুতে দৈনিক ২৮০ থেকে ৩৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
পরবর্তী সপ্তাহের শেষের দিকে এফএসআরইউ সম্পূর্ণ সচল (ফাংশনাল) হবে।
Comments