লেবানন দখলের হুমকি ইসরায়েলের
লেবানন দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এ বিষয়ে লেবাননকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, 'হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে হামলা চালানো বন্ধ না করলে লেবাননের ভূখণ্ড দখল করে নেওয়া হবে।'
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তিনি লেবাননের সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন—হিজবুল্লাহ যেন ইসরায়েলে হামলা চালানো বন্ধ করে।
তা না হলে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে দখল করে নেবে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল বলেছে, ইসরায়েল লক্ষ্য করে গতকাল হিজবুল্লাহ ব্যাপক হামলা চালিয়েছে।
কাৎজ বলেন, তিনি লেবাননের প্রেসিডেন্টকে সতর্ক করেছেন যদি লেবানন সরকার না জানে কিভাবে নিজেদের ভূখণ্ড নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে লেবানন দখল করে ইসরায়েলের সঙ্গে জুড়ে নেওয়া হবে।
Comments