খামেনি নিহত, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছ রয়টার্স।
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছ রয়টার্স।
রয়টার্স বলছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি ও মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন। নিহত হওয়ার সময় তিনি তাঁর কর্মক্ষেত্রে (তাঁর অফিসে) তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, 'শনিবার ভোরে এই কাপুরুষোচিত হামলা হয়েছে।' সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। রয়টার্স জানিয়েছে, আজ রোববার থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
এদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর খামেনি মারা গেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ইতিহাসের অন্যতম খারাপ মানুষ খামেনি মারা গেছেন।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে আর নেই, তার লক্ষণ ক্রমশ বাড়ছে বলে দাবি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তার এই বক্তব্যের পর, অসমর্থিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হয়েছেন। এবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও বিষয়টি নিশ্চিত করল।
একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আয়াতুল্লাহ আলী খামেনির মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।
Comments