খামেনি নিহতের দাবি অস্বীকার ইরানের
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এখনও বেঁচে আছেন। যতদূর আমি জানি তিনি নিহত হননি।
ইসরায়েলের চ্যানেল ১২-এর খবর প্রকাশের পর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এনবিসি নিউজের সাথে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। চ্যানেল ১২ দাবি করে, আজ ইসরায়েলি বিমান হামলায় খামেনি নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা এ ধরনের তথ্য পাচ্ছেন।
লাইভ বক্তব্যে আরাঘচি আরও বলেন, হামলায় দুই কমান্ডার মারা গেছেন। তবে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বেঁচে গেছেন।
তিনি বলেন, সকল উচ্চপদস্থ কর্মকর্তা বেঁচে আছেন। তাই সবাই এখনও তাদের অবস্থানে আছেন। আমরা এই পরিস্থিতি মোকাবিলা করছি এবং সবকিছু ঠিক আছে।
খামেনি কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছে ইরানি টিভি আল-আলম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ তথ্য জানায় তারা।
Comments