আক্রমণের জবাবে পাল্টা হামলার হুঁশিয়ারি সংযুক্ত আরব আমিরাতের
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও অবকাঠামোতে হামলার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ে মিসাইল ছুড়েছে ইরান। এ হামলায় আবুধাবিতে একজন নিহত হয়েছেন। ইরানের মিসাইল হামলার তথ্য নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের সরকার। তারা বলেছে, ইরান তাদের দেশে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যার জবাবে পাল্টা হামলা চালানো হবে।
দেশটি জানিয়েছে, ইরানের ছোড়া মিসাইলের কিছু মিসাইল তারা প্রতিহত বা আটকাতে সমর্থ হয়েছে। যেগুলোর আঘাতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং একজন এশীয় বাসিন্দার মৃত্যু হয়েছে।
এ হামলার কঠোর নিন্দা জানিয়ে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "আমরা এর কঠোর নিন্দা জানাচ্ছি। আমরা আমাদের দেশের অবকাঠামো, জাতীয় প্রতিষ্ঠান এবং বেসামরিক স্থাপনায় কোনো ধরনের হামলা মেনে নেব না বলে পুনর্ব্যক্ত করছি। এ ধরনের হামলা অত্যন্ত ঝুকিপূর্ণ এবং কাপুরোষোচিত। যা বেসামরিক মানুষের জীবনকে ঝঁকিতে ফেলে এবং স্থিতিশীলতা নষ্ট করে।"
"আন্তর্জাতিক আইন ও আমাদের জাতীয় অখণ্ডতা লঙ্ঘনের বিপরীতে আমরা যে কোনো ব্যবস্থা নেওয়ার অধিকার রাখি। আমরা যে কোনো হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত।"
Comments