পৃথিবীর সকল সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক আফগানিস্তান: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
পৃথিবীর সকল সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক উল্লেখ করে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
পাকিস্তান-আফগানিস্তানের চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে দীর্ঘ এক্সবার্তায় তিনি এমন মন্তব্য করেছেন।
আফগানিস্তানের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে আসিফ বলেন, তালেবান সরকার পৃথিবীর যাবতীয় সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা ও সমর্থন দেয়। ভারতের বিভিন্ন প্রক্সি গ্রুপকে সমর্থন দিয়ে পাকিস্তানে নাশকতা তৈরি করছে তারা। আফগানিস্তান প্রতিবেশী হওয়ায় দেশটিকে খুব ভালোমতো চেনে ইসলামাবাদ। এটি এখন পাকিস্তান এবং আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে খোলা যুদ্ধ।
উল্লেখ্য, গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তান। এতে ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয় বলে দাবি করেছিলো ইসলামাবাদ। অন্যদিকে, ১৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল কাবুল।
এর জেরে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে ব্যাপক হামলা চালায় আফগানিস্তান। এসব হামলায় পাকিস্তানের ৫৫ সেনা নিহতের দাবি করে আফগানিস্তান। অন্যদিকে, দুই পাক সেনার মৃত্যুর তথ্য স্বীকার করেছে ইসলামাবাদ।
এরপর কাবুলসহ কান্দাহার, নানগারহার ও পাকতিয়া প্রদেশের একাধিক স্থানে বিমান হামলা চালায় পাকিস্তান। যাতে ১৩৩ তালেবান যোদ্ধা নিহতের দাবি করে ইসলামাবাদ। তবে পাক সেনাদের একটি আকাশযান ভূপাতিতের দাবি করে কাবুল।
Comments