বন্ধ কলকারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর
দেশের যেসব কল-কারখানা বন্ধ হয়ে গেছে, সেগুলো পুনরায় চালুর উদ্যোগে প্রয়োজনীয় নীতিগত (পলিসি) সুবিধা সহায়তা করার কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান।
গভর্নরের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
এর আগে, দায়িত্ব পাওয়ার পরদিন অর্থাৎ আজ (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে কাজে যোগ দিতে বাংলাদেশ ব্যাংকে এসেছেন নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বরণ করে নেন।
Comments