জাতীয় স্বার্থে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে: সাইফুল হক
মব ভায়োলেন্স বন্ধ করে জাতীয় স্বার্থে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে বলে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাবে সরকারের কাছে প্রত্যাশা প্রথম ১০০ দিনের অগ্রাধিকার সম্পর্কে মতবিনিময় সভার এ কথা বলেন তিনি। সাইফুল হক বলেন, গঠিত সরকারকে অর্থনৈতিক চাকা সচল করতে দেশীয় বিনিয়োগের উপর গুরুত্বারোপ করতে হবে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চাঁদাবাজি ও সিন্ডিকেটের উপর নজর দিতে হবে।
অন্তর্বর্তী সরকারের আমলে যেসব উপদেষ্টা নির্বাচন বানচালের চেষ্টা করেছিলেন তা তদন্ত করে খতিয়ে দেখা দরকার বলেও দাবি জানান তিনি। এছাড়াও মেগা প্রকল্পগুলো খরচ ও আয়ের সামঞ্জস্য করতে হবে বলে মন্তব্য করেন সাইফুল হক।
Comments