বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ: বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান টার্মিনালটি দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে থার্ড টার্মিনাল নিয়ে একটি বিশেষ আন্ত মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিমানমন্ত্রী বলেন, 'আমরা শুধু প্রধানমন্ত্রীকে আজকে ব্রিফ করেছি। উনি কিছু নির্দেশনা দিয়েছেন, ওগুলোর ওপর বেইজ করে আমরা সামনের অ্যাকশনগুলো নেব।' এ সময় আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।
Comments