গনভোটে ৭ আসনে জিতেছে ‘না’ ভোট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সারাদেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়ে গেল । গণভোটে সারাদেশের মোট সাতটি আসনে 'না' ভোট জয়ী হয়েছে। সাতটি আসনের মধ্যে তিনটি গোপালগঞ্জ জেলার। বাকি আসনগুলো হলো- বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম-১৩। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের ফলাফল শিট থেকে এ তথ্য জানা গেছে।
ইসি জানিয়েছে, বান্দরবানে ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন ভোটারের মধ্যে 'হ্যাঁ' ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি। 'না' ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬টি।
চট্টগ্রাম-১৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন ভোটারের মধ্যে ৮০ হাজার ৫৮০টি হ্যাঁ ভোটের বিপরীতে 'না' ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯টি।
রাঙামাটিতে 'না' ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি এবং 'হ্যাঁ' ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯টি। সেখানে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন।
এছাড়া খাগড়াছড়িতে ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন ভোটারের মধ্যে 'হ্যাঁ'-তে ভোট পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি এবং 'না'-তে ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি।
এদিকে, গোপালগঞ্জ জেলার তিনটি আসনে 'না' ভোট জয়ী হয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায় গোপালগঞ্জ-১ আসনে 'না' ভোট পড়েছে ১ লাখ ২৮ হাজার ২৯৮টি। পক্ষান্তরে 'হ্যাঁ' ভোট পড়েছে ৫৪ হাজার ৭১৬টি।
গোপালগঞ্জ-২ আসনে 'হ্যাঁ' ভোট পড়েছে ৩৪ হাজার ৩০১টি, 'না' ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ২৯০টি।
গোপালগঞ্জ-৩ আসনে 'হ্যাঁ' ভোট পড়েছে ৩৩ হাজার ৪৯৮টি এবং 'না' ভোট পড়েছে ৯৩ হাজার ৩৬৮টি। ৭ নারী প্রার্থীর বিশাল জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে দলটির 'ধানের শীষ' প্রতীকের প্রার্থীরা।
Comments