দীর্ঘদিন ধরে এমন একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোট দিয়ে সেনাপ্রধান বলেন, 'আমি দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় ছিলাম, এবং আজ সেই ধরনের একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।'
দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সারা দেশে অনুকূল পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোট প্রদান করার পর তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের তিনি বলেন, 'আমি দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় ছিলাম এবং আজ সেই ধরনের একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।'
তিনি জানান, সকাল থেকেই সারা দেশে পরিবেশ শান্ত রয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
তিনি আরও বলেন, 'আমাকে জানানো হয়েছে যে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।'
সেনাপ্রধান জনগণকে নির্ভয়ে ঘর থেকে বের হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং দিনটিকে দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, 'সারা দেশের পরিস্থিতি সম্পর্কে মানুষকে অবহিত করে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। আপনাদের প্রতিবেদন ভোটারদের আশ্বস্ত করছে এবং তাদের ভোট প্রদানে উৎসাহিত করছে।'
Comments