প্রেসক্লাব থেকে বিএনপির মিডিয়া সেলের সদস্যের মরদেহ উদ্ধার
বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে জাতীয় প্রেসক্লাবের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সকাল ৯টার দিকে প্রেসক্লাবের একটি ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
সাংবাদিক আলী মামুদ দৈনিক দিনকাল পত্রিকার সিটি এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ইউনিটের সাবেক এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য ছিলেন হিসাবে কাজ করছিলেন।
Comments