রমজানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা: প্রেস সচিব
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সূচি অনুযায়ী, রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে রমজানের এই নতুন কর্মঘণ্টা নির্ধারণ করা হয়।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, অফিস চলাকালীন দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। তবে ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান ছাড়াও সুপ্রিম কোর্ট এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আসন্ন রমজানে জনস্বার্থ ও নিজস্ব সুবিধা অনুযায়ী তাদের আলাদা অফিসসূচি নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রেস সচিব।
Comments