পোস্টাল ভোট সংক্রান্ত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ভোটকে ঘিরে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন(ইসি)। ইসি বলছে, সংসদ নির্বাচন নিয়মিত ভোট গণনার সঙ্গেই পোস্টাল ব্যালট একই সময়ে গণনা করা হবে। আজ বৃহস্পতিবার এক ক্ষুদে বার্তায় প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক 'ওসিভি-এসডিআই' প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
ক্ষুদে বার্তায় বলা হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ভোটের ফলাফল সংক্রান্ত নানা ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রসঙ্গে জানানো যাচ্ছে যে, পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকাল ৪টা ৩০ মিনিটে পরে নিয়মিত ভোট গণনার সময় একই সাথে গণনা করা হবে। উল্লেখিত সময়সীমার পূর্বে ভোটের ফলাফল জানার কোন সুযোগ নেই। অতএব, এতদসংক্রান্ত যেকোন ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
Comments