দ্য ডেইলি স্টার কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানায়, রাত ১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এর আগে রাত ১২টার দিকে দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। একপর্যায়ে দুটি প্রতিষ্ঠানেই অগ্নিসংযোগ করা হয়।
হামলাকারীরা ডেইলি স্টার কার্যালয়ের দ্বিতীয় তলায় আগুন দেয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
Comments